বৃদ্ধাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা

বৃদ্ধাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে দেলোয়ার হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে শাবল দিয়ে পিটিয়ে তার দাদি মিলনের নেছাকে (৮২) হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামে।

এ ঘটনায় ওই যুবককে গ্রেফতারের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমিননগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মা আমেনা খাতুনকে শাবল দিয়ে মারার চেষ্টা করে। তিনি দৌঁড়ে ঘর থেকে বের হয়ে যান। ওই সময় পাশের ঘর থেকে দাদি মিলনের নেছা বের হয়ে আসলে তাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে। এলাকাবাসী মানসিক প্রতিবন্ধী নাতি দেলোয়ার হোসেনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল