কলমাকান্দায় ট্রলারডুবি, ১১ জনের লাশ উদ্ধার

কলমাকান্দায় ট্রলারডুবি, ১১ জনের লাশ উদ্ধার

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাওশালী রাজনগর (বন্দি) গ্রামে গুমাই নদীতে বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে ১১ জনের প্রাণহানি হয়েছে। আজ বুধবার বেলা ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

কলমাকান্দা উপজেলার ইউএনও সোহেল রানা এবং থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, যাত্রীবাহী ট্রলারটি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরাকোনায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, তিনি এই দুর্ঘটনার কথা শুনেছেন এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসারকে পাঠিয়েছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল