ছোট ভাইকে হত্যার পর ঘরে পুঁতে রাখেন বড় ভাই

ছোট ভাইকে হত্যার পর ঘরে পুঁতে রাখেন বড় ভাই

কুমিল্লাকুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় বড় ভাইয়ের ঘরের মেঝে খুঁড়ে ছোট ভাই সোহেল রানার (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩০ আগস্ট দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম ও সোহেলের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে বড় ভাই ইব্রাহিম তার স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে ছোট ভাই সোহেলকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে ইব্রাহিম আপন ভাইয়ের মরদেহ বস্তাবন্দি করে তার নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখেন। এ ঘটনার বেশ কয়েকদিন পর সোহেলকে খুঁজে না পেয়ে ভাগিনা মাঈন উদ্দিন মামা সোহেল কোথায় আছে জানতে চান ইব্রাহিমের কাছে। এ সময় ইব্রাহিম তাকে জানান, সোহেলকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়া হয়েছে। কোন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তাকে দেওয়া হয়েছে জানতে চাইলে ইব্রাহিম স্বজনদের প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই আত্মগোপন করেন। পরে আশপাশের লোকজন ইব্রাহিমের স্ত্রী রোজিনাকে চাপ দিলে তিনি জানান, সোহেলকে হত্যার পর তাদের নিজ ঘরের মেঝেতে তার মরদেহ পুঁতে রাখা হয়েছে। পরে দুপুরে ইব্রাহিমের ঘরের মেঝে খুঁড়ে সোহেলের মরদেহ উদ্ধার হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার  জানান, এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল