
সমাচার ডেস্ক: চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
সিদ্ধান্তের পর প্রতিক্রিয়ায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে একটি আপিল করা হয়েছিল। তবে, মনোনয়নপত্র দাখিলের সময়, অর্থাৎ গত ২৯ ডিসেম্বর জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে তিনি ঋণখেলাপি ছিলেন না।
হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, ৮ জানুয়ারি সকালে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাকে ঋণখেলাপি দেখানোর চেষ্টা করা হয় এবং সে দিনই নতুন একটি সিআইবি প্রতিবেদন তৈরি করা হয়। ওই দিন রাতেই আমার বিরুদ্ধে আপিল দায়ের করা হয়। বিষয়টি ষড়যন্ত্র কিনা, তা দেশের মানুষের বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছি।
তিনি বলেন, আমার বিরুদ্ধে দেওয়া সিআইবি প্রতিবেদনের ওপর আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করছি।
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলছে বলে জানিয়েছে ইসি।
..
ধামরাই: ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায়
| শিরোনাম কোন মন্তব্য নাইশ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গজারি বনের পাশে আগুনে পোড়া
| শিরোনাম কোন মন্তব্য নাইধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের
| শিরোনাম কোন মন্তব্য নাইনজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর দোলনচাঁপা
| শিরোনাম কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে, চট্টগ্রাম
| শিরোনাম কোন মন্তব্য নাইকেরানীগঞ্জ ,ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জমি দখলের চেষ্টা ও মসজিদের
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বকেয়া বেতন ভাতা
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ
| জাতীয়ঢাকা: আসন্ন ঈদুল ফিতরে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের
| জাতীয়সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আবুল খায়ের ষ্টীল মিলের আমদামীকৃত লোহা স্ক্যাপবাহী
| শিরোনামনজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয়
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত
| জাতীয়ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে দুর্নীতি
| জাতীয়