
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোঁড়া গুলিতে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের শূন্যরেখা সংলগ্ন ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জাহাঙ্গীর ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের পুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, “গুলিবিদ্ধ যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম পায়ে দুটি গুলি লেগেছে।”জাহাঙ্গীরের পরিবারের দাবি, তিনি সীমান্ত এলাকায় নিজের কৃষিজমিতে কাজ করছিলেন। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই এলাকায় চোরাচালানিদের তৎপরতা রয়েছে।
এদিকে, সীমান্তের মিয়ানমার অংশে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণে থাকা দুটি বর্ডার পোস্ট দখল করে।
এছাড়া, সীমান্তের মিয়ানমার অংশে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার তথ্যও পাওয়া গেছে। তবে জাহাঙ্গীর কোন পক্ষের গুলিতে আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
..
২ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান
| সারাদেশ কোন মন্তব্য নাই২এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা -গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরকার নির্ধারিত
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে প্রায় ২
| সারাদেশ কোন মন্তব্য নাই২এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা -গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি : চারদিন ধরে গাড়িতে
| সারাদেশ কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী
| সারাদেশ কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: বিএনপি ও জামায়াত দোয়া মাহফিলকেও ষড়যন্ত্রের উপলক্ষ্য হিসেবে বেছে
| জাতীয়নিউজ ডেস্ক : রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কুমিল্লায় কোরআন
| জাতীয়বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এক কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র
| শিরোনামনিজস্ব প্রতিবেদক ; ওয়াসার কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়ার পর গত
| জাতীয়আন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত
| আন্তর্জাতিকচট্টগ্রাম প্রতিনিধি : নগরের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকা থেকে ২০
| শিরোনামস্পোর্টস ডেস্ক : সামনের মৌসুমটা টি-টোয়েন্টির। এই ফরম্যাটকে বিদায় বলে দেওয়ায়
| খেলাধুলানিজস্ব প্রতিবেদক : নিয়ম-নীতিহীন আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া
| জাতীয়