
কক্সবাজার প্রতিনিধি:: মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দুই মাস ১৩ দিন পর ফেরত আনলে সক্ষম হয়েছে বিজিবি।
শুক্রবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তের মিয়ানমার-বাংলাদেশ মৈত্রী সেতু দিয়ে বিজিবির কাছে দুইজনকে হস্তান্তর করা হয়।
ফেরত আনা কিশোররা হলো, কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও মো. মনজুরের ছেলে মো. আব্দুর রহমান (১২)।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়।
ফেরত আনা কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
..
৩ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন
| জাতীয় কোন মন্তব্য নাই৩ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান – বরিশাল ব্যুরো প্রধানঃ
| জাতীয় কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারজনকে বিশেষ সহকারী
| জাতীয় কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি একটি অনলাইন
| জাতীয় কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব
| শিরোনাম কোন মন্তব্য নাইসিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে বাড়তি
| আইন ও আদালতপ্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : ভারতের ধনীতম নারীর তালিকায় এক নম্বরে উঠে
| আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলের
| আন্তর্জাতিকঢাকা: বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সর্বোচ্চ
| জাতীয়চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় দ্রুতগামী বিআরটিসির
| শিরোনামসমাচার ডেস্ক: বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান
| জাতীয়নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। বিশ্ববাজারে
| অর্থনীতি