দুই মাসে রাজধানী ছাড়তে বাধ্য হতে পারে বহু বাসিন্দা-হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান

দুই মাসে রাজধানী ছাড়তে বাধ্য হতে পারে বহু বাসিন্দা-হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান/ছবিঃ সংগৃহীত

৩ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বর্তমান বৈশ্বিক সংঘাত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা দ্রুত না থামলে এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

শুক্রবার ঢাকা থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে কুমিল্লার একটি মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এই সংঘাত দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে। পরিস্থিতি অব্যাহত থাকলে তা অতীতের কঠিন সময়গুলোর চেয়েও গুরুতর হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জনগণকে তিনি আগাম প্রস্তুত থাকার, সচেতন থাকার এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।

..

Leave a reply

Minimum length: 20 characters ::