
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে সাগরে গোসলে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
নিহত শিক্ষার্থীর নাম মাহমুদুর রহমান (১৬)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা দিদারুল আলমের ছেলে এবং স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার এই মাদ্রাসা ছাত্র মাহমুদুর রহমান তার ছয় বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সুগন্ধা পয়েন্টে পৌঁছে কিছুক্ষণ ফুটবল খেলে এবং পরে সাগরে গোসলে নামে।
“মাহমুদুরের সঙ্গে থাকা বন্ধুরা জানায়, গোসলের এক পর্যায়ে মাহমুদুর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে লাইফগার্ড ও বিচ কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।”
পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পর্যটন শাখার এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন আরও জানান, মৃতদেহটি বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইস্পোর্টস ডেস্ক : গত কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে আর্জেন্টাইন
| খেলাধুলাঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য
| জাতীয়স্পোর্টস ডেস্ক : করোনা পরিস্থিতিতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে দায়িত্ব
| খেলাধুলাশেখ মাহবুব, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশের মাকড়শোন
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : খ্যাতিমান ব্যাংকার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার
| জাতীয়ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ২০২০-
| অর্থনীতিপ্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধিঃমাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের
| আইন ও আদালত