
আনাছুল হক, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে মা ও মেয়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি মো. আরমান হোসেন নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও পরিবারের সদস্যদের বরাতে জানান, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা জুমার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি কারও কোনো সাড়া-শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান।
রান্নাঘরে ঢুকে তিনি স্ত্রীর ও মেয়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের শরীর নড়চড়া করে নিশ্চিত হন যে তারা মারা গেছেন।
পুলিশ জানায়, স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।
ওসি আরমান হোসেন আরও বলেন, “কারা এবং কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
..
৮ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি
| সারাদেশ কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর
| সারাদেশ কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে ৫
| সারাদেশ কোন মন্তব্য নাইধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর
| শিরোনাম কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত
| শিরোনাম কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : হরমুজ প্রণালি ইস্যুতে
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অবৈধভাবে
| সারাদেশ কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি
| সারাদেশ কোন মন্তব্য নাইঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার
| অর্থনীতিশাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন
| শিরোনামনিউজ ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে
| জাতীয়নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক ; ইউক্রেনের বিভিন্ন স্থানে পড়ে থাকা সেনাদের মরদেহ
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : আত্মহননের আগে ফেসবুক লাইভে এসে ব্যক্তি জীবনের
| জাতীয়নিউজ ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের
| আইন ও আদালত