গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬২৫ জনে। শনিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬৪৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলো। এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জামায়াতের আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

মান্দায় শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বসতবাড়ি ও তিন গরু পুড়ে ছাই