সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন/ছবিঃ সংগৃহীত

১২ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।

এ সময় মন্ত্রী শেখ রবিউল আলম দেশের যোগাযোগ খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::