পাবনা জেলায় নতুন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

পাবনা জেলায় নতুন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

 

মোঃ আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি: পাবনায় নতুন জেলা প্রশাসক হিসেবে জনাব, আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। আর বর্তমান জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আমিনুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৩ সালে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। সে সময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::