
নিউজ ডেস্ক : নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ চার বিএনপি নেতার জামিন আবেদনের শুনানির জন্য সোমবার (১২ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আদালত। রোববার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা।সেই আবেদনের শুনানির জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করে দেন আদালত। বিএনপি নেতাদের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এ তথ্য জানান। জামিন আবেদন করা অন্য দুই নেতা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আ. সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন সন্ধ্যায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। একই মামলায় গত ৮ ডিসেম্বর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৪৩৪ জনকে কারাগারে পাঠানো হয়।কারাগারে যাওয়া আসামিদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আ. সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খাইরুল কবীরর খোকন, চেয়ারপারসেন বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৩৪ জন। তবে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্যাহ আমান ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত।এর আগে, ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে চাল, পানি, খিচুড়ি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ সময় রিজভীসহ ৪৫০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে।

১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয়
| আইন ও আদালত কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : রোববার (১২ এপ্রিল) জাতীয়
| আইন ও আদালত কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম
| আইন ও আদালত কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইবিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘নগর বাউল’-এর কর্ণধার ও
| বিনোদনবিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ে পোস্ট
| বিনোদননিজস্ব প্রতিনিধি: রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (১০
| জাতীয়সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি, চুরি
| জাতীয়দেশের পুঁজিবাজারে পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের সুযোগ বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এখন
| অর্থনীতিঢাকা: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ১২তম দিনে দেশের
| অর্থনীতিচট্টগ্রাম: কক্সবাজারে পরস্পর যোগসাজশে সরকারি চাল আত্মসাতের অভিযোগে কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য
| আইন ও আদালতনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে
| আইন ও আদালত