কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ছবি, ফায়ার সার্ভিসের তৎপরতা/ছবি: সংগৃহীত

৪ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রোজিনা আক্তার।

কারখানা থেকে বের করে আনা হচ্ছে মরাদেহ/ছবিঃ সংগৃহীত

 

তিনি জানান, একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ১টা ১৬ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

..

Leave a reply

Minimum length: 20 characters ::