
৩ এপ্রিল ২০২৬
ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, বাহারছড়া আউটপোস্ট এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন শামলাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে দুইটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৬০ লাখ মিটার চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল।
তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইঢাকা: চিটাগাং গ্রামার স্কুল, ঢাকা এবং স্কলাস্টিকাসহ বেসরকারি বিদ্যালয়গুলোতে কোভিড-১৯ এর
| আইন ও আদালতআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসন শুরুর পর ১২ দিন ধরে
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : টিকা সংগ্রহের ক্রয় পদ্ধতি ও প্রাপ্তিতে সব পর্যায়ে
| জাতীয়রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি:দশমিনা উপজেলায় দুই সন্তানের এক জননীকে মুখবেঁধে ধর্ষণের
| শিরোনাম২০ মার্চ, শুক্রবার সমাচার ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে ১৯
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে ১০০টি
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের জন্য ‘ডেডিকেটেড
| জাতীয়