
১ এপ্রিল ২০২৬
সমাচার ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি করেছে। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে মনতলা রেল স্টেশনের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি স্টেশনের নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল বের হয়ে আশপাশের কৃষিজমি, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহে ঘটনাস্থলে ভিড় জমায়। নারী, পুরুষ ও শিশুসহ অনেকেই বিভিন্ন পাত্র নিয়ে ঝুঁকি নিয়ে তেল সংগ্রহ করতে দেখা যায়। কিছু লোককে সরাসরি বগি খুলে তেল বের করার চেষ্টাও করতে দেখা গেছে।
এদিকে দাহ্য পদার্থ হওয়ায় পুরো এলাকায় অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই তেল ছড়িয়ে পড়ায় কৃষিজমি ও জলাশয়ের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকা নিরাপদ করতে কাজ করছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে রাজধানীতে অভিযান চালিয়ে
| রাজধানীনিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে ২২
| তথ্যপ্রযুক্তিনিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীর পানি প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে।
| জাতীয়ঢাকা: ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট যারা কেটেছিলেন তাদের যাত্রা
| জাতীয়ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও
| জাতীয়বরিশাল প্রতিনিধি : বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ ইয়াবা
| শিরোনামসমাচার ডেস্ক: ডা. তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টির
| রাজনীতিনিউজ ডেস্ক : ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে
| জাতীয়