
সমাচার ডেস্ক: জেলার পার্বতীপুর ডিপোতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকালে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে। গত ২৮ মার্চ থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়। পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছে।
এর আগে, গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় একই পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসে। এ নিয়ে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।
আমদানিকৃত ডিজেল বুধবার দুপুর থেকে ডিলারদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে। তালিকাভুক্ত ডিলারদের মাঝে নিয়মিতভাবে তেল সরবরাহ অব্যাহত রয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পার্বতীপুর ডিপোতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে ডিলারদের মধ্যে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতন কবে হবে তার
| রাজনীতিঢাকা: করোনা ভাইরাসের কারণে এ বছর নির্ধারিত সময়ে এসএসসি এবং
| শিক্ষানিউজ ডেস্ক : অর্থনীতিকে পঙ্গু করে সরকার উৎখাত করতে বিএনপি-জামায়াত
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : কোভ্যাক্স থেকে করোনা ভাইরাস প্রতিরোধী ফাইজার বায়োএনটেকের
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : আগামী ৬ মাসের মধ্যে করোনার টিকা প্রাপ্যতা
| জাতীয়নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজধানীর অনেক
| শিক্ষানিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের
| জাতীয়