জেলা পরিষদের ক্ষমতায়নে বড় রদবদল: মৌলভীবাজারে প্রশাসকের চেয়ারে ভিপি মিজান।

জেলা পরিষদের ক্ষমতায়নে বড় রদবদল: মৌলভীবাজারে প্রশাসকের চেয়ারে ভিপি মিজান।
মৌলভীবাজারে নতুন প্রশাসক ভিপি মিজান-

সিলেট ব্যুরো চিফ : সারাদেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনতে আজ রোববার (১৫ মার্চ) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

​এই নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সাবেক তুখোড় ছাত্রনেতা মিজানুর রহমান (ভিপি মিজান)। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। জনপ্রিয় এই নেতার নিয়োগের খবরে মৌলভীবাজারের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

​আজ বিকেলে সরকারের পক্ষ থেকে ৪২টি জেলার প্রশাসকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কাজে নতুন প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মৌলভীবাজারে ভিপি মিজানের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বকে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করছেন স্থানীয়রা।

​সংশ্লিষ্ট জেলাগুলোতে নিয়োগপ্রাপ্ত অন্য প্রশাসকদের মধ্যে রয়েছেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সিলেটে আবুল কাহের চৌধুরীসহ আরও অনেকে। এই নিয়োগের ফলে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সমন্বয় আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::