
ফরহাদ রহমান – টেকনাফ প্রতিনিধি : সীমান্তবর্তী টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা।
সোমবার (৯ মার্চ) নৌবাহিনীর একটি সূত্র জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ মার্চ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল মাদক কারবারিদের একটি আস্তানায় তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশের উপকূলীয় অঞ্চলকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
..

১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইটাঙ্গাইল: টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মকর্তাদের যোগসাজসে সরকারি দলের কয়েকজন
| স্বাস্থ্যনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে
| রাজধানীঢাকা: আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি
| জাতীয়নিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক
| Uncategorizedআন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে পুলিশি আচরণ নিয়ে বির্তক থামছে না। একটি
| জাতীয়নিউজ ডেস্ক: গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় আগুনের ঘটনা
| শিরোনামনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হত্যার সঙ্গে জড়িত দাবি করে
| রাজনীতি