শাহজাদপুরে তৃণমূলের আস্থার প্রতীক খন্দকার মাসুদ রানা

শাহজাদপুরে তৃণমূলের আস্থার প্রতীক খন্দকার মাসুদ রানা

মিলন ইসলাম – সিরাজগঞ্জ প্রতিনিধি :    উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান নেতাকর্মীরা শাহজাদপুর উপজেলা রাজনীতির পরিচিত ও পরীক্ষিত মুখ খন্দকার মাসুদ রানা। দলের প্রতিটি সংকটময় মুহূর্তে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়া এই ত্যাগী নেতা দীর্ঘদিন ধরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে।

দলের দুঃসময়ে যখন অনেকেই নীরব থেকেছেন, তখন খন্দকার মাসুদ রানা ছিলেন অতন্দ্র প্রহরীর মতো রাজপথে সক্রিয়। বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও তিনি আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি। তাঁর এই ত্যাগ, সাহসিকতা ও দৃঢ় অবস্থান তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি করেছে গভীর আস্থা ও ভালোবাসা।

স্থানীয় নেতাকর্মীদের মতে, খন্দকার মাসুদ রানা শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন সংগঠক, যিনি সব সময় কর্মীদের পাশে থেকেছেন এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করেছেন। উপজেলা জুড়ে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তৃণমূলের দাবি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে খন্দকার মাসুদ রানাকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এলাকাবাসী মনে করেন, তাঁর নেতৃত্বে শাহজাদপুর উপজেলা পাবে একটি সৎ, সাহসী ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রতিনিধি।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পুরো তৃণমূল।

..

Leave a reply

Minimum length: 20 characters ::