
মিলন ইসলাম – সিরাজগঞ্জ প্রতিনিধি : উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান নেতাকর্মীরা শাহজাদপুর উপজেলা রাজনীতির পরিচিত ও পরীক্ষিত মুখ খন্দকার মাসুদ রানা। দলের প্রতিটি সংকটময় মুহূর্তে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়া এই ত্যাগী নেতা দীর্ঘদিন ধরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে।
দলের দুঃসময়ে যখন অনেকেই নীরব থেকেছেন, তখন খন্দকার মাসুদ রানা ছিলেন অতন্দ্র প্রহরীর মতো রাজপথে সক্রিয়। বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও তিনি আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি। তাঁর এই ত্যাগ, সাহসিকতা ও দৃঢ় অবস্থান তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি করেছে গভীর আস্থা ও ভালোবাসা।
স্থানীয় নেতাকর্মীদের মতে, খন্দকার মাসুদ রানা শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন সংগঠক, যিনি সব সময় কর্মীদের পাশে থেকেছেন এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করেছেন। উপজেলা জুড়ে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তৃণমূলের দাবি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে খন্দকার মাসুদ রানাকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এলাকাবাসী মনে করেন, তাঁর নেতৃত্বে শাহজাদপুর উপজেলা পাবে একটি সৎ, সাহসী ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রতিনিধি।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পুরো তৃণমূল।

৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: গণ-অভ্যুত্থান পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই
| রাজনীতি কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : জুলাই মাসের অভ্যুত্থান সংক্রান্ত
| রাজনীতি কোন মন্তব্য নাই৪ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা
| রাজনীতি কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ সমাচার ডেস্ক : জাতীয় সংসদে জুলাই সনদ প্রসঙ্গে
| রাজনীতি কোন মন্তব্য নাই২৮ মার্চ ২০২৬ আশরাফুল আলম সরকার-গাজীপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয়
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি
| রাজনীতি কোন মন্তব্য নাই২০ মার্চ ২০২৬ নওগাঁ জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর
| রাজনীতি কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত, সুবর্ণ কার্ড ও ভাতা দেওয়ার ক্ষেত্রে
| শিরোনামআনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ধান মাড়ানোর সময়
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা হলো ফ্রান্সের
| আন্তর্জাতিকস্টাফ রিপোর্টার: আমার বাপ আর ভাই পুরো সংসার চালাতো। নয়জনের পরিবারে
| শিরোনামঢাকা: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শুধু নালিশ
| জাতীয়বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের
| বিনোদননিউজ ডেস্ক : জনগণ সিন্ডিকেট করলে অন্য কোনো সিন্ডিকেট আর
| জাতীয়