
নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়।
সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন। সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।
সুজন বলেন, আমি সংগ্রাম দেখেছি, সগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। রাজধানীর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবো। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হল, একটি রাজনেতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারবে, যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনি ফরম কিনতে পারবে। এ জন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
..

১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অনেক প্রতিবন্ধকতা,
| জাতীয়নিউজ ডেস্ক::::: দেশের ছয় নদীর ৯ স্টেশনের পানি বিপদসীমার ওপর
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে
| শিরোনামসমাচার ডেস্ক: মতের ভিন্নতা বা বিরোধের অজুহাতে কোনো সংবাদমাধ্যম বা
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : পরিবার আবেদন করলে দুই মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা
| রাজনীতিবিনোদন ডেস্ক : ঘোষণা দিয়েই একে একে বিশ্বের নানা ভাষার
| বিনোদনঢাকা: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার
| জাতীয়