
নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়।
সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন। সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।
সুজন বলেন, আমি সংগ্রাম দেখেছি, সগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। রাজধানীর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবো। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হল, একটি রাজনেতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারবে, যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনি ফরম কিনতে পারবে। এ জন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
..

৯ এপ্রিল ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চক
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের
| সারাদেশ কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা পৌর শহরের
| সারাদেশ কোন মন্তব্য নাইঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা
| জাতীয়মাদারীপুর প্রতিনিধি : আগামী সোমবার (২৮) থেকে ‘কঠোর লকডাউন’র ঘোষণায়
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান হয়েছে। যারা
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : মানুষের অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে বলে
| রাজনীতিনিউজ ডেস্ক : হাসিখুশি মেয়েটার সঙ্গে পরিচয় হয়েছিল টগবগে তরুণটির।
| জাতীয়ঢাকা: আসন্ন সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা যাচাই করতে একটি
| জাতীয়ঢাকা: ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার
| বিনোদন