
আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত পৌনে ৩টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আরা ওই এলাকার ফজল করিমের স্ত্রী।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, গভীর রাতে বাড়ির অদূরে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন জ্বালানোর সময় হঠাৎ একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। হাতিটি শুঁড় দিয়ে আছাড় মেরে ও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
পরে স্থানীয়রা জান্নাত আরার নিথর দেহ উদ্ধার করে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যুর খবর পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চকরিয়াসহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে বন্যহাতির আক্রমণে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। বন উজাড়, চারণভূমি সংকট ও মানুষের বসতি বিস্তারের কারণে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ায় মানুষ-হাতি দ্বন্দ্ব দিন দিন বাড়ছে।

১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৪০ কোটি
| আন্তর্জাতিকঢাকা: অক্সফোর্ড উদ্ভাবিত করোনা ভাইরাসের তিন কোটি ডোজ ভ্যাকসিন ভারতের
| জাতীয়নোয়াখালী: সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল
| শিরোনামমাদারীপুর প্রতিনিধি:শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
| জাতীয়দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে সাড়া দিয়ে সেগুনবাগিচার কার্যালয়ে গেছেন
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আফগানিস্তানে
| আন্তর্জাতিক