মাদারীপুরে তারুণ্যের উৎসবে শুরু হলো ১০দিনের উদ্যোক্তা মেলা

মাদারীপুরে তারুণ্যের উৎসবে শুরু হলো ১০দিনের উদ্যোক্তা মেলা
মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরে তারুণ্যের উৎসবে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার  শহরের লেকেরপাড়ে এই মেলার উদ্বোধন করেন বিসিকের আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. আলমগীর হোসেন। যা শেষ হবে ১০ ফেব্রুয়ারি।
মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোসা: তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, বিসিক শিল্প নগরীর মাদারীপুরের সহকারি ব্যবস্থাপক মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিসিক শিল্প নগরীর আয়োজনে মেলায় ৪৬টি স্টল ঢাই পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা । বিভিন্ন রকমের দোকানের পরসা সাজিয়ে বসেছেন দোকানীরা। মেলায় ভীড় করছেন শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ। যোগ দেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও।
..

Leave a reply

Minimum length: 20 characters ::