
বাঙলা কলেজ প্রতিনিধি: সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপুকে অপহরণ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলো– মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্যা।
মঙ্গলবার কারাগারে আটক আসামি আরিফুল ও ইমরানকে আদালতে হাজির করা হয়। তবে পলাতক থাকায় অপর আসামি ইয়ামিন উপস্থিত ছিল না। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ইয়ামিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
তপু নিখোঁজের পর ২০২২ সালের ২ জানুয়ারি তার চাচা রাজধানীর দারুসসালাম থানায় একটি জিডি করেন। এরপর অপহরণকারীরা তার চাচার কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি দারুসসালাম থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর ছায়াতদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম। ঘটনার দুদিন পর এই তিন অপহরণকারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদস্থ এলাকায় ইমরানের ভাড়া বাসায় তপুকে ডেকে নিয়ে সুকৌশলে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ না পেয়ে ইমরানের বাসাতেই শ্বাসরোধে হত্যা করা হয় তপুকে। এরপর মরদেহ বস্তাবন্দি করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেওয়া হয়। আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইটেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদের খড়ের দ্বীপে কোস্টগার্ড
| শিরোনামমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪০
| শিরোনামনিউজ ডেস্ক : অস্থাবর সম্পত্তির বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
| জাতীয়প্রণয় ভৌমিক :নরসিংদীর রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন
| শিরোনামঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও
| শিরোনামনিউজ ডেস্ক : সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ও
| জাতীয়