
আনাছুল হক,কক্সবাজার::কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা সাততারা এলাকায় ঈদগড় সড়কের পাশের পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় বাবুল নামের এক ব্যক্তি জঙ্গলে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে ঈদগাঁও থানায় খবর দেন।
খবর পেয়ে এস.আই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতরে ৫১ রাউন্ড লেড বল কার্তুজ এবং ১৬ রাউন্ড রাবার বল কার্তুজসহ মোট ৬৭ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
এস.আই আশরাফ গণমাধ্যমকে জানান, বস্তাটি পরিদর্শনকালে তিনি লাল শপিং ব্যাগে শটগানের কিছু কার্তুজ দেখতে পান এবং বিষয়টি অফিসার ইনচার্জ মছিউর রহমানকে অবহিত করেন। এরপর জনসম্মুখে বস্তাটি খুলে মোট ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
স্থানীয়রা মনে করছেন, উক্ত এলাকাটি ডাকাতির জন্য পরিচিত হওয়ায় ডাকাত দলের সদস্যরা এই গোলাবারুদ রেখে গেছে।।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, গোলাবারুদগুলোর উৎস এবং এগুলো কারা রেখে গেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে এবং তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইচট্টগ্রাম প্রতিনিধি : নগরের আকবর শাহ থানার কর্ণেলহাটে ফার্নিচারের দোকানে
| শিরোনামঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার
| জাতীয়আনাছুল হক,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় ছুরিকাঘাতে স্ত্রীকে
| শিরোনামটাঙ্গাইল প্রতিনিধি : অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায়
| শিরোনামজগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
| শিক্ষানিজস্ব প্রতিবেদক : দেশে নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও
| জাতীয়সমাচার রিপোর্ট ; চলমান দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অগ্রযাত্রাকে আরো বেগবান
| জাতীয়