
আনাছুল হক,কক্সবাজার::কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা সাততারা এলাকায় ঈদগড় সড়কের পাশের পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় বাবুল নামের এক ব্যক্তি জঙ্গলে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে ঈদগাঁও থানায় খবর দেন।
খবর পেয়ে এস.আই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতরে ৫১ রাউন্ড লেড বল কার্তুজ এবং ১৬ রাউন্ড রাবার বল কার্তুজসহ মোট ৬৭ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
এস.আই আশরাফ গণমাধ্যমকে জানান, বস্তাটি পরিদর্শনকালে তিনি লাল শপিং ব্যাগে শটগানের কিছু কার্তুজ দেখতে পান এবং বিষয়টি অফিসার ইনচার্জ মছিউর রহমানকে অবহিত করেন। এরপর জনসম্মুখে বস্তাটি খুলে মোট ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
স্থানীয়রা মনে করছেন, উক্ত এলাকাটি ডাকাতির জন্য পরিচিত হওয়ায় ডাকাত দলের সদস্যরা এই গোলাবারুদ রেখে গেছে।।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, গোলাবারুদগুলোর উৎস এবং এগুলো কারা রেখে গেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে এবং তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী
| সারাদেশ কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান
| শিরোনাম কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার সোলায়মান
| সারাদেশ কোন মন্তব্য নাইঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮টি সেবা এখন ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন করা
| জাতীয়নিউজ ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশের
| অর্থনীতিমোঃআমান উল্লাহ, কক্সবাজার: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ
| চট্টগ্রামমো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাস্কেটবল খেলাকে
| শিরোনামচট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১৩ জনের
| শিরোনামঢাকা: ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
| জাতীয়