
আন্তর্জাতিক ডেস্ক::: ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল।শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।
শনিবার সকালে ইরানে হামলার সমাপ্তির ঘোষণা দেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি।’
হাগারি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’
হুঁশিয়ারি দিয়ে হাগারি আরও বলেন, ইরান যদি নতুন করে হামলা চালায় তাহলে ইসরাইল ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য’ হবে।
..
সমাচার ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ
| শিরোনাম কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নওগাঁ জেলার মান্দা উপজেলায় বৈদ্যুতিক
| শিরোনাম কোন মন্তব্য নাইগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনের নব
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব
| শিরোনাম কোন মন্তব্য নাইকেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ৫৫ হাজার ৩৬৬ ভোট বেশি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে
| শিরোনাম কোন মন্তব্য নাইকাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ভোট কারচুপি ও পুনরায় ভোট
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের
| জাতীয় কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : হঠাৎ অসুস্থবোধ করায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা
| রাজনীতিঢাকা: জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা
| জাতীয়নিউজ ডেস্ক : দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত
| জাতীয়চট্টগ্রাম প্রতিনিধি : দেশের সমৃদ্ধির স্বর্ণদ্বার খ্যাত চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী
| শিরোনামনজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পেশ
| শিরোনামঢাকা: বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের চিকিৎসায় কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত হাসপাতাল। একই
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় সারা বিশ্বে মারা
| জাতীয়