
১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির একটি এফ-৩৫ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেলে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে।
বিমানটি নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের সংরক্ষিত এলাকায় বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে নিজেকে বের করে আনতে সক্ষম হন।
নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পাইলট বর্তমানে নিরাপদ আছেন। সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাটি একটি নিয়ন্ত্রিত সামরিক আকাশসীমা ও ফেডারেল সম্পত্তির ভেতরে ঘটেছে। ফলে কোনো জনবসতি বা বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।
নেলিস বিমানঘাঁটির এক মুখপাত্র বলেন, কর্মীদের নিরাপত্তা এবং স্থানীয় জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। এ ঘটনায় জনবহুল এলাকায় কোনো প্রভাব পড়েনি।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এর প্রতিটির মূল্য প্রায় ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
সূত্র : ফক্স নিউজ
..
১৩ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : দীর্ঘ আলোচনার পরও
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : পাকিস্তানকে কেন্দ্র করে এখন
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ১) হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১০ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ৪০ দিনের যুদ্ধকালীন
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার
| জাতীয়অনলাইন ডেস্ক: দেশের বেশ কয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনামনিজস্ব প্রতিবেদক:করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় অসাধারণ সাহস ও দক্ষতার
| শিরোনামমাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে
| আন্তর্জাতিকঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
| জাতীয়নিউজ ডেস্ক : দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
| শিক্ষা