
আন্তর্জাতিক ডেস্ক::: প্রথমজন বললেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।’ দ্বিতীয়জনের মন্তব্য ‘ফিলিস্তিনের গাজা ভূখণ্ড যদি ইসরাইল গায়ের জোরে দখল করতে চায়, তা কোনোভাবেই সমর্থন করব না।’’
তারা দু’জনেই আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুযুধান প্রার্থী। প্রথমজন, প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়জন, ডেমোক্র্যাটিক পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেত্রী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ঘটনাচক্রে, গত সপ্তাহে পেনসিলভানিয়া প্রদেশের রাজধানী ফিলাডেলফিয়ায় আয়োজিত মুখোমুখি বিতর্কে (প্রেসিডেন্সিয়াল ডিবেট) ট্রাম্প দাবি করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন তিনি। জবাবে কমলা বলেছিলেন, ‘পুতিন আপনাকে গ্রাস করবে।’
বুধবার সেই ফিলাডেলফিয়াতেই ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টস’ (এনএবিজে) -এর সভায় কমলা বলেন, ‘আমরা চাই অবিলম্বে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হোক।’ তবে সেই সাথে কমলার সতর্কবার্তা, ‘পশ্চিম এশিয়ায় যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান ক্ষমতাশালী না হয়ে ওঠে, সে দিকেও নজর রাখতে হবে।’ যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকেও সামরিক সাহায্য করছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের অভিযোগ, ইউক্রেনকে অস্ত্রসাহায্য করে আমেরিকার কোনো লাভ হচ্ছে না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

১৩ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : দীর্ঘ আলোচনার পরও
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: আন্তর্জাতিক ও আঞ্চলিক ঐক্য উন্নয়নে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা
| জাতীয়নিউজ ডেস্ক : শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২২ এর খসড়া
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক::::: আগামী রোববার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে
| শিরোনামআগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই
| খেলাধুলাআন্তর্জাতিক ডেস্ক : মহামারির করোনার মাঝেও ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে
| আন্তর্জাতিকবিনোদন ডেস্ক : গত বছর পৃথিবী থেকে বিদায় নেন বলিউডের
| বিনোদনঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আর কোনো দালালির সুযোগ হবে
| জাতীয়