
নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় পিকেটিংয়ের সময় পুলিশ দেখে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জিল্লুর রহমান (৪২) সিলেটের মদন গৌরি গ্রামের এলাইছ মিয়ার ছেলে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, পুলিশ ধাওয়া করে আটকের পর জিল্লুরকে মারধর করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা গণমাধ্যমকে জানান, সিলেটের লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন জিল্লুরসহ কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি
| শিরোনামঢাকা: রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ
| শিরোনামবিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের শখ বাগান করা।
| বিনোদননিউজ ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে
| রাজধানীনিজস্ব প্রতিবেদক : কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশস্থলে ৭৬ কেজি বোমা পুতে
| আইন ও আদালতনিউজ ডেস্ক : ফাতিমা তাসনিম নামে এক নারী কানাডায় বাংলাদেশ
| জাতীয়