রাজৈর উপজেলা ভূমি অফিস পাল্টে গেছে

রাজৈর উপজেলা ভূমি অফিস পাল্টে গেছে
 মাদারীপুর প্রতিনিধি : খাদিজা আক্তার রাজৈর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করার পর থেকে পাল্টে গেছে। তিনি যোগদান করে অফিসের সকল কর্মকর্তা -কর্মচারীদের নিয়ে মিটিং করে বলেন এখন থেকে মানুষকে সেবা দিতে শিখুন, পরকালের জন্য কিছু করে জান। অতীতে যেইভাবে ভূমি অফিস চলেছে এখন একটু ব্যতিক্রম ভাবে চলবে। অফিসে এসে কেউ যদি হারানি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।ভূমি অফিসে সেবা নিতে আসা মেহেদী হাসান বলেন, আগে ভূমি অফিসে দালাল ধরতে হত বিভিন্ন জায়গায় টাকা দিতে হতো । এখন এসে দেখি ভূমি অফিসে অতিরিক্ত কোন টাকা-পয়সা দেওয়া লাগেনা । সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। এই পরিবর্তন দেখে কিছুটা অবাক হলাম, আগে যেখানে টাকা ছাড়া কিছুই বুঝতো না, এখন তারা টাকা-পয়সা নেয়না। ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মাইনুল খুব ভালো মনের মানুষ, হরানি ছাড়াই আমার কাজ করে দিয়েছে।
এই ব্যাপারে ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মাইনুল বলেন, আমাদের কাছে  মানুষ এসে এখন কোন হয়রানি হয় না। আমরা সাধ্যমত চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য।
রাজৈর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার খাদিজা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পরকালের কথা চিন্তা করি মানুষের কাছ থেকে টাকা খেয়ে কি হবে। আমি  সরকার থেকে যে টাকা পাই তাই দিয়ে আমাদের ভালোভাবে চলে যায়। মানুষ যেন হারানি না হয় সঠিক সেবা পায় তার ব্যবস্থা করেছি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল