মামার বিয়েতে এসে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর 

মামার বিয়েতে এসে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর 

নিউজ ডেস্ক : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মামার বিয়ের দাওয়াত খেতে এসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রাদিয়া (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।রাদিয়া জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদের মেয়ে।  স্থানীয়রা জানান, মামার বিয়ে ‍উপলক্ষে রাদিয়া তার বাবা-মার সঙ্গে বৃহস্পতিবার সকালে বোচার বাজার এলাকায় নানার বাড়িতে আসে। এসময় সে বাড়ির সামনের সড়ক পার হতে গেলে পেছন থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এর প্রতিবাদে দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখেন এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল