কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি : নগরে বায়েজিদে কাভার্ডভ্যানের ধাক্কায় এনায়েত উল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত  হয়েছে।রোববার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে অক্সিজেন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত এনায়েত উল্লাহ হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার নাজিম উদ্দীনের ছেলে।  পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান  বলেন, অক্সিজেনের এলাকায় একটি মোটরসাইকেলকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান চালক। এছাড়া আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল