নগরে বাড়ছে যানবাহনের চাপ

নগরে বাড়ছে যানবাহনের চাপ
চট্টগ্রাম প্রতিনিধি : নানান অজুহাতে বাইরে বের হচ্ছেন মানুষ। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও বেড়েছে যানবাহন চলাচল।চলমান বিধিনিষেধের মধ্যেও গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলছে দোকানপাটও।সর্বাত্মক লকডাউনে সড়কে তেমন যানবাহন না থাকলেও হঠাৎ নগরের বিভিন্ন সড়কের যানবাহনের চাপ বেড়েছে। বিধিনিষেধে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা আর জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কে।রোববার (৮ আগস্ট) মুরাদপুর, টাইগারপাস, নিউমার্কেট, বহদ্দারহাট, লালখানবাজার, জিইসি, অক্সিজেন, বালুছড়া, আগ্রাবাদ এলাকা ঘুরে সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। এসময় বিভিন্ন গাড়ি তল্লাশি ও মামলা দিতে দেখা গেছে কর্তব্যরত পুলিশ সদস্যদের।নগরের বালুছড়ায় পুলিশ চেকপোস্টে ট্রাফিক পুলিশের একটি টিম বাইরে বের হওয়া যানবাহনের কাগজপত্র পরীক্ষা ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে। যাদের কাছে কাগজপত্র ঠিক আছে তাদের ছেড়ে দেওয়া হয়। যাদের কাগজপত্র নেই, অহেতুক ঘোরাঘুরি করছেন তাদেরকে দিতে হয়েছে জরিমানা। হয়েছে মামলাও।  এছাড়াও নিয়মিত অভিযানের অংশ হিসেবে সরকার ঘোষিত বিধিনিষেধ প্রতিপালনে নগরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টহল দল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সকাল ১১টার দিকে ২টি হোটেলকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। হোটেলের ম্যানেজার ও কর্মচারীদের মুখে ছিল না মাস্ক। এছাড়াও ভিড় করে দোকানের মধ্যেই খাবার পরিবেশন করছিলো ওই দুটি হোটেলের কর্মচারীরা।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন বলেন, সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নগরের চান্দগাঁও, খুলশী, পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অফিস সময়ের শুরু থেকেই এ এলাকার সড়কে যানবাহনের চাপ রয়েছে। নিয়ম ভঙ্গ করায় ২টি হোটেলকে জরিমানা করা হয়েছে।কঠোর বিধিনিষেধের মধ্যে বাইরে আসা যানবাহনের চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লকডাউনের বিধিনিষেধে যানবাহন নিয়ন্ত্রণে নগরের ৪ জোনে ২২ জন পরিদর্শক কাজ করছেন। স্থায়ী ৫টি চেকপোস্ট রয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ চেকপোস্ট বসানো হয়েছে আরো ৪টি। সবগুলোতেই আমাদের টিম কাজ করছে।সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসা মোড়ে চেকপোস্টে পুলিশ সদস্যদের বাইরে বের হওয়া যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। এছাড়াও টাইগারপাস মোড়ে যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা।নগর ট্রাফিক পুলিশের বায়েজিদ জোনের পরিদর্শক মঞ্জুর হোসেন  বলেন, সকাল থেকে আমাদের চেকপোস্টে তল্লাশি চলছে। বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন অন্যান্য দিনের তুলনায় বেশি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল