কোটালীপাড়ায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

কোটালীপাড়ায় ট্রাকচাপায় নারীর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় নার্গিস সিকদার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম জানান, কোটালীপাড়া উপজোলার তারাশী গ্রামের সিদ্দিক সিকদারের মেয়ে নার্গিস সিকদার ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় প্রচুর বৃষ্টি থাকার কারণে ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি এবং ভ্যানচালকও মরদেহ রেখে পালিয়ে যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল