রামেকে আরও ১৯ মৃত্যু

রামেকে আরও ১৯ মৃত্যু
রাজশাহী প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।এর আগের দিন ১৪ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী  জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১১ জন রয়েছেন। করোনা নেগেটিভ হওয়ার পর দু’জনের মৃত্যু হয়েছে।   গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৯, নাটোরের ছয়, পাবনার এক, নওগাঁর দুই ও কুষ্টিয়ার একজন করে আছেন।  করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল