কঠোর লকডাউন অমান্য করায় কর্ণফুলীতে দোকান সিলগালা

কঠোর লকডাউন অমান্য করায় কর্ণফুলীতে দোকান সিলগালা
চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী উপজেলায় কঠোর লকডাউন অমান্য করে খোলা রাখায় হার্ডওয়্যার ও কসমেটিকসের দুটি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২ জুলাই) বেলা ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ অভিযান পরিচালনা করেন।লকডাউন বাস্তবায়নে ভোর থেকে মাঠে নামে উপজেলা প্রশাসন। এ সময় নিয়ম অমান্য করে খোলা রাখায় দুটি দোকান সিলগালা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ১২ মামলায় ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।  নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা  বলেন, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়ম দেখলেই জরিমানা কিংবা সতর্ক করা হচ্ছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল