চাঁদপুরে পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরে পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি : বাড়ির পাশে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে লামিয়া ও মাসুদ (৬) নামে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ জুন) সকালে চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনার পশ্চিমে শরীয়তপুরের সখিপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃত দুই শিশু তারাবুনিয়া এলাকার বন্দুকশি বাজারের কুদ্দুস আলী বেপারীর সন্তান।  শিশুদের নানা আলাউদ্দিন  বলেন, বাড়ির পাশের একটি ডোবায় বৃষ্টির পানি জমে পূর্ণ হয়ে ছিল। সকালে লামিয়া ও মাসুদ বাড়ির সবার অজান্তেই ওই ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাদের ওই ডোবার পানি ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক বেনজির আহম্মেদ তাদের মৃত ঘোষণা করেন।চিকিৎসক বেনজির আহম্মেদ  বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল