ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বেড়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও দুই দফায় ৩০ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সর্বশেষ শনিবার (২৯ মে) সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।  পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর পরে পূর্বের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল