সিলেটে হেফাজত নেতা মুফতি মাসুদ গ্রেফতার

সিলেটে হেফাজত নেতা মুফতি মাসুদ গ্রেফতার
 নিজস্ব প্রতিবেদক : সিলেটে মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিনগত রাত ৩টায় সিলেটের জকিগঞ্জস্থ বারহাল ইউনিয়ন কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, মুফতি মাসউদ আহমেদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। মুফতি মাসউদ আহমেদ হেফাজতে ইসলাম (সদ্য বিলুপ্ত) জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল