সাঘাটায় সিনেমা হল মালিকের মরদেহ উদ্ধার

সাঘাটায় সিনেমা হল মালিকের মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় রোমার মিনেমা হল মালিক বুলু মিয়ার (৫৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জুম্মারবাড়ী ইউনিয়নের মামুদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বুলু মিয়া ওই গ্রামের আব্দুল কাইয়্যুম মিয়ার ছেলে। তিনি স্থানীয় রোমার সিনেমা হলের মালিক।  সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলার হোসেন  জানান, ভোরে বাড়ির কাছে ওই সিনেমা হলের পাশে বুলু মিয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়া। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।তিনি আরও জানান, বুলু মিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল