নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতালের যুগ্ম পরিচালক গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান শুক্রবার আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। ওনার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে।জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।