কাঁঠালবাগান বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কাঁঠালবাগান বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ঢাকা: রাজধানীর কাঁঠালবাগান বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টা ৩৫ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ  বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, কাঁঠালবাগান বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।তবে কী কারণে এই আগুনের সূত্রপাত ঘটেছে, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল