সৌদিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
ঢাকা: সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।রোববার (৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।এতে উল্লেখ করা হয়, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ও ১৭ ফেব্রুয়ারি হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। এতে বিমানবন্দরের এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে। হুতি বাহিনীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!