দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন

দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন
নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। হালনাগাদে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।ভোটার তালিকা হালনাগাদ শেষে মঙ্গলবার (২ মার্চ) চূড়ান্ত এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।তালিকা থেকে জানা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১জন।এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!