
নিজস্ব প্রতিবেদক : ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা, মো. আরাফাত রহমান, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (বরখাস্ত) এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ। অপর আসামি শাফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক রয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্যাপক নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের হাজতখানায় রাখা হয়। পরে সেখান থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। ওই ঘটনায় অভিজিতের বাবা প্রয়াত অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন। ছেলে হত্যার বিচারের আশায় অসুস্থ শরীরে হুইল চেয়ারে বসে ২০১৯ সালের ২৮ অক্টোবর আদালতে এসে সাক্ষ্য দেন ড. অজয় রায়। এর দেড় মাসের মাথায় ২০১৯ সালের ৯ ডিসেম্বর মারা যান তিনি। দেখে যেতে পারলেন না ছেলে হত্যার বিচার। ২০১৯ সালের ১৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (পরিদর্শক) মো. মনিরুল ইসলাম ট্রাইব্যুনালে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান। ২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ২১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয়
| আইন ও আদালত কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : রোববার (১২ এপ্রিল) জাতীয়
| আইন ও আদালত কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম
| আইন ও আদালত কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কান
| আন্তর্জাতিকঢাকা: সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজের। তবে কমেছে মুরগি, সবজি
| জাতীয়ঢাকা: করোনার তৃতীয় ঢেউয়ে সীমান্তর্বতী জেলা চাঁপাইনবাবগঞ্জ ব্যাপকভাবে আক্রান্ত হয়।
| জাতীয়আশিকুর রহমান(স্টাফ রিপোর্টার): নরসিংদী জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক
| সারাদেশনিউজ ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার (১৯ নভেম্বর)
| খেলাধুলাদুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার
| শিরোনামঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়েছে ঠাকুরগাঁও শহরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের
| শিরোনাম