
নিজস্ব প্রতিবেদক : ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা, মো. আরাফাত রহমান, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (বরখাস্ত) এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ। অপর আসামি শাফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক রয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্যাপক নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের হাজতখানায় রাখা হয়। পরে সেখান থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। ওই ঘটনায় অভিজিতের বাবা প্রয়াত অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন। ছেলে হত্যার বিচারের আশায় অসুস্থ শরীরে হুইল চেয়ারে বসে ২০১৯ সালের ২৮ অক্টোবর আদালতে এসে সাক্ষ্য দেন ড. অজয় রায়। এর দেড় মাসের মাথায় ২০১৯ সালের ৯ ডিসেম্বর মারা যান তিনি। দেখে যেতে পারলেন না ছেলে হত্যার বিচার। ২০১৯ সালের ১৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (পরিদর্শক) মো. মনিরুল ইসলাম ট্রাইব্যুনালে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান। ২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ২১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আনাছুল হক, ঈদগাঁওঃ কক্সবাজারের আলোচিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ নাফ নদীতে জেলেদের মৎস্য আহরণ কার্যক্রম
| শিরোনাম কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রাজধানী ঢাকায় কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই
| রাজধানী কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ শফিকুল ইসলাম শফিক ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর
| শিরোনাম কোন মন্তব্য নাইনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ মুকুল হক,চাঁপাইনবাবগঞ্জ: দীর্ঘদিন ধরে কৃষকের ছদ্মবেশে আত্মগোপনে থাকা মাদক
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন
| আন্তর্জাতিকঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস
| জাতীয়দৈনিক ইত্তেফাকের তিন দশকের বার্তা সম্পাদক ও পরবর্তীতে দৈনিক সমকাল
| জাতীয়সমাচার ডেস্ক: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে প্রধান রাজনৈতিক
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : সব কার্যক্রম সম্পন্ন করে ভারত থেকে বৃহস্পতিবার
| জাতীয়ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি
| শিরোনাম