মাধবদীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন 

মাধবদীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন 
নরসিংদী প্রতিনিধি : ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আনু।  রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাধবদী শহরের আলগী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।সম্মেলনে আনোয়ার হোসেন আনু অভিযোগ করে বলেন, ভোট মো‌টেও সুষ্ঠুভা‌বে হ‌চ্ছে না। কেন্দ্রে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার নিয়ম শিখিয়ে দেওয়ার কথা বলে ভোট দিয়ে দিচ্ছে। ভোটের গোপন বক্সে স্বচ্ছ কাপড় ব্যবহার করা হয়েছে। ভোটাররা কাকে ভোট দিচ্ছে তা দেখা যাচ্ছে।  যার ফলে ভোটাররা ভোট দিতে ভয় পাচ্ছেন। আর সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল